ট্রেনে কাটা পড়ে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়দেবপুর-রাজশাহী রেললাইনের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় গতকাল শুক্রবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী (৩২) ও একটি মেয়েশিশু (৪) নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা পৌনে দুইটার দিকে ওই নারী শিশুটিকে কোলে নিয়ে ভান্নারা এলাকার রেলক্রসিংয়ের পশ্চিম পাশে রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় জয়দেবপুর থেকে রাজশাহীগামী একটি ট্রেন আসতে দেখে এলাকাবাসী তাঁকে রেললাইন থেকে সরে যেতে বলেন। কিন্তু তিনি সরেননি। এতে তাঁরা ট্রেনে কাটা পড়েন।ভান্নারা রেলক্রসিংয়ের গেটম্যান কামরুল ইসলাম জানান, ওই নারীকে রেললাইন থেকে সরে যেতে বললেও তিনি সরেননি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।