ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের খুলশী থানাধীন এ কে খান ইস্পাহানি রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মিলন চন্দ্র মণ্ডল (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। মিলন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরের মৃত মণীন্দ্র মণ্ডলের ছেলে। রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মিলন মারা যান। বেলা ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।