ট্রেনে কাটা পড়ে পরীক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. জাকারুল (১৭) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে ওই উপজেলার চরকামারিয়া গ্রামের হাতেম আলীর ছেলে। পুলিশ গতকাল লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, গতকাল ভোরে তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জাকারুলের মৃত্যু হয়েছে।