ট্রেনে কাটা পড়ে পরীক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গত রোববার এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে আমির হামজার (১৫) ডান পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সকেরা ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আমির হামজার বাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গ্রামে। সে সরিষাবাড়ী আরডিএম পাইলট বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।