ট্রেনে কাটা পড়ে পা হারাল পথশিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পুরোনো রেলওয়ে স্টেশন এলাকায় গতকাল রোববার সকালে ট্রেনে কাটা পড়ে দুই পা হারিয়েছে আবদুস শুক্কুর (৮) নামের একটি পথশিশু। তার বাবার নাম মোহাম্মদ সেলিম।
মেডিকেল পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে পুরোনো রেলওয়ে স্টেশনে একটি চলন্ত ট্রেনের রেলিং ধরে নামার সময়ে শুক্কুরের দুটি পা কাটা পড়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বলেন, সকাল সাড়ে আটটার দিকে শুক্কুরকে হাসপাতালে আনা হয়। ট্রেনে কাটা পড়ে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।