ট্রেনে কাটা পড়ে যুগ্ম সচিবের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) রঞ্জিত চন্দ্র সরকার। আজ সোমবার বেলা সোয়া ১১টায় ময়মনসিংহ রেল স্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খানের ভাষ্য, নেত্রকোনোর মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টায় স্টেশনে ময়মনসিংহ পৌঁছে। এ সময় তিনি ট্রেন থেকে নিচে নামেন। কিন্তু ট্রেন ছাড়ার মুহূর্তে বগিতে উঠতে গিয়ে নিচে পড়ে যান তিনি। এতে চাকায় কাটা পড়েন। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

রঞ্জিত চন্দ্রের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে।