ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরের ফলপট্টি ১ নম্বর রেলগেট এলাকায় গতকাল সোমবার চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আবদুর রব (৪৫) নগরের টানবাজার এলাকায় সুতার ব্যবসা করতেন। তাঁর বাড়ি রাজধানীর জুরাইনে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আকবর আলী বলেন, ১ নম্বর রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন আবদুর রব। এ সময় পা ফসকে পড়ে গিয়ে তিনি ট্রেনের নিচে চলে যান। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আবদুর রব।