ট্রেনে কাটা পড়ে ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সান্তাহার-লালমনিরহাট রেলপথে উপজেলার ত্রিমোহিনী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো উপজেলার পূর্ব কোমরনই গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহিদ মিয়া (১২) ও রফিকুলের ভাই শফিকুল মিয়ার মেয়ে শিলা খাতুন (ছয় মাস)।