প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর রেলপথে ট্রেনে কাটা পড়ে এক মা ও তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। নিহত দুজন হলেন ফুলবাড়ী উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের নিবাস চন্দ্রের স্ত্রী স্বমতি রানী (৪০) ও তাঁর মেয়ে ফাল্গুনী রানী (১৭)। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রসুলপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী রেলস্টেশনের মাস্টার মো. হাবিবুর রহমান জানান, পার্বতীপুরগামী মালবাহী ট্রেনটি ওই রেলক্রসিং পার হওয়ার সময় মা ও মেয়ে কাটা পড়ে। এতে স্বমতি রানী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত মেয়ে ফাল্গুনীকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে সে মারা যায়। দিনাজপুর অফিস