ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট রেলওয়ে স্টেশনের প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে তেঘরবিশা গ্রামের কুমারপাড়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তাঁদের পরিচয় এখনো কেউ নিশ্চিত করতে পারেনি।
সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মুঠোফোনে বলেন, গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন অজ্ঞাতপরিচয় এক মহিলা ও তাঁর সঙ্গে থাকা দেড় থেকে দুই বছরের এক শিশু। তাঁদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় স্থানীয় গ্রামবাসী কেউ তাঁদের চিনতে পারেনি।
সান্তাহার রেলওয়ে থানার এসআই আসাদুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই মহিলা তাঁর শিশুকন্যাকে নিয়ে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছেন।