ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া আলতাফনগর রেলস্টেশনের অদূরে গতকাল শুক্রবার ভোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক তরুণের (২৫) মৃত্যু হয়েছে। বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তরুণটির পরনে চেক শার্ট ও জিনসের প্যান্ট ছিল। স্থানীয় লোকজন ও রেল কর্মচারীরা জানান, ভোর রাতে ঢাকা থেকে ৭১৪ ডাউন করতোয়া এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার আসে। তরুণটি ওই ট্রেনে কাটা পড়ে থাকতে পারে।