ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট রেললাইনের ইটাখোলা এলাকা থেকে রেল পুলিশ গতকাল রোববার সকালে ট্রেনে কাটা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে মামলা হয়েছে রেলওয়ে থানায়। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশন সূত্রে জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট রেললাইনের ওপর ইটাখোলা নামক স্থানে ভোরে এক ব্যক্তির (৩৫) কয়েক টুকরা লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ জংশন পুলিশ ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ রেল ফাঁড়ির এসআই মো. ওমর ফারুক জানান, লাশের মাথা থেকে মগজ বের হয়ে গেছে। মুখ থেঁতলে যাওয়ায় চেহারা চেনা যাচ্ছে না।