ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দরসংলগ্ন রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। শমশেরনগর রেলস্টেশন সূত্রে জানা যায়, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে রেলগেট এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় জানা যায়নি। লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হয়, দুষ্কৃতকারীরা ওই নারীকে হত্যার পর রেললাইনে শুইয়ে রেখেছিল। পরে ট্রেনে লাশটি কাটা পড়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।