ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নেত্রকোনা বড়স্টেশন সূত্রে জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশন থেকে গতকাল সকাল সাড়ে আটটার দিকে হাওর এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথে চল্লিশা এলাকা দিয়ে রেললাইন পার হওয়ার সময় ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। খবর পেয়ে মোহনগঞ্জ রেলপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।