ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-সান্তাহার রেললাইনের তালোড়া দুর্গাদহ সেতুর কাছে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪০) ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। প্রত্যক্ষদর্শী ও রেল বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে দিনাজপুর থেকে সান্তাহারগামী দোলনচাঁপা ৭৬৮ ডাউন এক্সপ্রেস ট্রেনটির নিচে ওই ব্যক্তির বাঁ হাত ও বাঁ পা কাটা পড়ে। ঘটনার পরই ওই ব্যক্তি মারা যান। তাঁর পরনে ছিল কালো চেক লুঙ্গি ও কমলা টি-শার্ট। তালোড়া রেলস্টেশন মাস্টার দেওয়ান শামসুল হক বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। তবে নিহত ব্যক্তির কোনো পরিচয় মেলেনি। বগুড়া রেলওয়ে পুলিশের উপপরিদর্শক হারুন বলেন, লাশটির ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হবে।