ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে দীপু আহমদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। দীপু কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রামের ফারুক মিয়ার ছেলে। এ ঘটনায় কুলাউড়া রেলওয়ে থানায় (জিআরপি) একটি অপমৃত্যু মামলা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের একটি ঝালাই কারখানার শ্রমিক গতকাল সোমবার সকালে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। সকাল ১০টার দিকে বিহালা এলাকায় ৩৩১ নম্বর রেলসেতুতে পৌঁছালে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে সে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।