প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে আবদুল আলীম (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের উত্তর আলীপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুল আলিম তাঁর বাড়ির পাশের রেলসেতু পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রেন আকস্মিকভাবে চলে আসায় তিনি তার নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই নজরুল ইসলাম বলেন, আবদুল আলীম উত্তর আলীপুর এলাকার বাসিন্দা। তাঁর লাশটি পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।