প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার শমশেরনগর রেলওয়ে স্টেশন-সংলগ্ন পূর্ব ভাদাইর দেউল গ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। ওই ব্যক্তির নাম বিভু বৈদ্য (৫৬)। তাঁর বাড়ি আলীনগর ইউনিয়নের আলীনগর চা-বাগানে। শমশেরনগর রেলস্টেশন সূত্রে জানা যায়, গতকাল বিকেল পাঁচটায় সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেসে ট্রেনের নিচে কাটা পড়ে বিভু বৈদ্য মারা যান। শমশেরনগর রেলস্টেশনের সহকারী মাস্টার কবির আহমদ বলেন, বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে জানানো হয়েছে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দীন চৌধুরী বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।