প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শ্মশানঘাট এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ট্রেনে কাটা পড়ে মোরশেদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার সদর উপজেলার বেলগাছি গ্রামে। তিনি নওয়াপাড়া রেলস্টেশনের অস্থায়ী গেটম্যান ছিলেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, বেলা একটার দিকে মালবাহী একটি ট্রেন নওয়াপাড়ায় মালামাল খালাস করে দর্শনার দিকে রওনা হয়। এ সময় মোরশেদুল রেললাইনের পাশে পাথরকুচির ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পা ফসকে তিনি রেল লাইনের ওপর পড়ে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইদ্রিস আলী মৃধা বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে।