ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের কলেজ রোড রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে গতকাল রোববার মর্জিনা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা ছিলেন। ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ও নিহত নারীর পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকালে মর্জিনা বেগম প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়েছিলেন। হাঁটতে হাঁটতে সকাল সাড়ে নয়টার দিকে কলেজ রোড রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মর্জিনার পুত্রবধূ মোছা. তাছলিমা জানান, দীর্ঘ সময় বাড়ি না ফেরায় নানা জায়গায় তাঁরা খোঁজ নেন। পরে ট্রেনে কাটা পড়ে মর্জিনার বেগমের মৃত্যুর খবর পান। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান মর্জিনা বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল জামালপুর রেলওয়ে পুলিশের অধীন হওয়ায় ওই থানায় মামলা হবে।