ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে বাবু মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহী-জয়দেবপুর রেললাইনের মাটিকাটা লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাবুর বাড়ি গাইবান্ধার সাদুল্যাহপুরের সোনাডাঙ্গা এলাকায়। কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামছুল আলম সরকার বলেন, খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে যান।