ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর বৌবাজার এলাকায় গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টঙ্গী রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক তরুণের মৃত্যু হয়েছে। নিহতের পরনে জিনসের প্যান্ট ও বেগুনি টি-শার্ট ছিল। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এসআই এমদাদুল হক স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সকালে মুঠোফোনের এয়ারফোন কানে লাগিয়ে গান শুনতে শুনতে রেলপথ ধরে হাঁটছিলেন ওই তরুণ। এ সময় ঢাকাগামী একটি ট্রেন তাঁকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।