প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় থেকে নগরগামী শাটল ট্রেনে কাটা পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্র মারা গেছে। গতকাল শুক্রবার বিকেলে নগরের পোস্তারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেজবাহ আলম (১৩) পোস্তারপাড় সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। নগরের ডবলমুরিং থানার মতিয়ার পুল এলাকায় তাদের বাসা। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাশ বলেন, ‘বিকেলে পলোগ্রাউন্ড মাঠে বন্ধুদের সঙ্গে খেলছিল মেজবাহ। বল রেললাইনের ওপর চলে গেলে সে ওটা আনতে যায়। এ সময় পা পিছলে সে রেললাইনে পড়ে যায় বলে শুনেছি। ওই সময় বিশ্ববিদ্যালয় থেকে শহরমুখী শাটল ট্রেনের নিচে সে কাটা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’