ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মোফাজ্জল হোসেন (৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সরিষাবাড়ী রেল পুলিশ ফাঁড়ি ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামগ্রামী ৩৮ নং মেইল ট্রেনটি সরিষাবাড়ী স্টেশন থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি কিছু দূর যেতেই মোফাজ্জল হোসেন নামের ওই ব্যক্তি কাটা পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের শামেরপাড়া গ্রামে। ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।