ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে গত বুধবার রাতে কবির উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই রাতে গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে সেকান্দার মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নরসিংদীতে নিহত কবির বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তিনি ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়ার বাসিন্দা। গাজীপুরে নিহত সেকান্দারের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভবানী জীবনপুর এলাকায়। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ারুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার কথা শুনেছি।’ টঙ্গী জিআরপির এসআই আলাউদ্দিন জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।