ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোনে কথা বলতে বলতে রেলপথ পার হচ্ছিলেন এক যুবক। দক্ষিণ দিক থেকে দ্রুতগতিতে এগিয়ে আসছিল একটি ট্রেন। চালক হর্ন বাজাচ্ছিলেন, আশপাশের লোকজন ডাকছিলেন ওই যুবককে। কিন্তু কানে ফোন থাকায় তিনি শুনতে পাচ্ছিলেন না। এক মুহূর্তের ব্যবধানে তাঁর ওপর দিয়ে চলে গেল ট্রেন। ঘটনাস্থলেই মারা যান তিনি। গতকাল শনিবার দুপুরে রাজধানীর মহাখালী রেলগেটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ বলেন, নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩০)। বেলা পৌনে একটার দিকে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে তিনি কাটা পড়েন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরায়। পেশায় তিনি প্রকৌশলী ছিলেন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তাঁর মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছ।