ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার ছোটগাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৮) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সকাল আটটার দিকে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জগামী একটি ট্রেন যাওয়ার সময় ওই ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। নেত্রকোনা প্রতিনিধি