ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রদীপ দত্ত (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ শহরের কানিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রদীপ কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার শ্যামল দত্তের ছেলে। সে খরমপট্টি মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। প্রদীপের স্বজনেরা বলেন, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রদীপ বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু রাতে সে আর বাসায় ফেরেনি। সারা রাত খোঁজাখুঁজির পর বুধবার সকাল আটটার দিকে পুলিশের কাছ থেকে খবর পেয়ে চাচা বিকাশ সরকার প্রদীপের ট্রেনে কাটা লাশ শনাক্ত করেন। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, গতকাল তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।