ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় চাকরি খুঁজতে গিয়ে টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন তিন সন্তানের জনক মো. হাবিবুর রহমান (৩০)। গত শনিবার সন্ধ্যায় টঙ্গীর পূর্ব আরিচপুর গাজীবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ওই দুর্ঘটনা ঘটে। হাবিবুর রহমান ময়মনসিংহের হালুয়াঘাট থানার কৃষ্ণনগর গ্রামের মো. মতিউর রহমানের ছেলে। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এএসআই মো. এমদাদুল হক জানান, বেকার হাবিব শনিবার সকালে তাঁর বাবার কাছ থেকে ১৫০ টাকা ভাড়া নিয়ে গ্রামের বাড়ি থেকে ঢাকায় চাকরি খুঁজতে বের হন। সন্ধ্যার দিকে মোবাইল ফোন থেকে কানে হেডফোন লাগিয়ে তিনি টঙ্গীর গাজীবাড়ি এলাকায় রেলপথ ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির আন্তনগর ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।