ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে ছেলের বিয়ের দাওয়াত দিয়ে বাড়ি ফেরার সময় হাবিবুর রহমান (৬২) নামের এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। হাবিবুর উপজেলার বড়লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ছিলেন। নিহত হাবিবুরের আত্মীয় রাজন সরদার বলেন, ঈদের দুই দিন পর হাবিবুরের ছেলের বিয়ে। আত্মীয়স্বজনকে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য তিনি সূর্যনগর গিয়েছিলেন। বাড়ি ফেরার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।