প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল শুক্রবার ট্রেনে কাটা পড়ে পিডিবির মিটার রিডার মো. আবদুল হাই (৪৫) মারা গেছেন। তাঁর বাড়ি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামে। রেল পুলিশ ও এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো আবদুল হাই রেললাইনের পাশে প্রাতর্ভ্রমণে বের হন। সকাল সাড়ে ছয়টার দিকে নাজির রোডের মাথা এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর তূর্ণা নিশিতা ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। রেলওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতলের মর্গে নিয়ে যায়। রেলওয়ে পুলিশের ফেনী স্টেশন ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মেজবাউল আলম বলেন, এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় মামলা করা হবে।