ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কুলাউড়া ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি ফরকছড়া রেলসেতু এলাকায় ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে করম আলী (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। করম আলীর বাড়ি কুলাউড়া উপজেলার বিলেরপার গ্রামে। গতকাল সকাল সাড়ে ১০টায় তিনি রেলপথ ধরে হাঁটছিলেন। এ সময় বিপরীত দিক আসা ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।