প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশনের ৩ নম্বর লাইনে গতকাল রোববার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইকবাল বলেন, সকাল সাড়ে ১০টার দিকে জামতৈল রেলস্টেশন থেকে একটি মালবাহী ট্রেন রওনা হয়। এ সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দেন। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর লাশটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।