ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকায় গতকাল শুক্রবার দুপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৫০) মৃত্যু হয়েছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের পূবাইল ও আড়িখোলা রেলস্টেশনের মধ্যবর্তী শিমুলিয়া এলাকায় গতকাল সকালে একটি লাশ পড়ে ছিল। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বেলা একটার দিকে লাশটি উদ্ধার করে। ওই বৃদ্ধের স্বাস্থ্য ভালো। চুল এবং দাড়ি কাঁচা-পাকা। পরনে কালো প্যান্ট ও সাদা জামা ছিল।