ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলায় অজ্ঞাত (২৪) পরিচয় এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। গতকাল সোমবার সকাল নয়টার দিকে উপজেলার ঝিনাই সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে বেলা একটার দিকে জামালপুর রেলওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।