ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ত্রিমোহনী রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে গতকাল মঙ্গলবার ইলিয়াস আহমেদ (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামে। বেলগাছা ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান বলেন, বেলা আড়াইটার দিকে ইলিয়াস আহমেদ বাড়ি থেকে মোটরসাইকেলে করে ত্রিমোহনী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় রেলক্রসিংয়ে কাউনিয়া থেকে রমনাগামী একটি ট্রেনে কাটা পড়েন ইলিয়াস। সদর থানার ওসি আবদুস সোবহান বলেন, ইলিয়াসের লাশ উদ্ধার করা হয়েছে। ওই রেলক্রসিং উন্মুক্ত থাকায় ও গেটম্যান না থাকায় এ ঘটনা ঘটেছে। এ ছাড়া ঘন কুয়াশার কারণেও এ দুর্ঘটনা ঘটতে পারে।