ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (১৯) পরিচয়ের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের শহরের শিমরাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বলেন, দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে পূর্ব দিকে শহরের শিমরাইলকান্দি শায়েস্তাগঞ্জ থেকে ভৈরবগামী ট্রেনের নিচে কাটা পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন তাঁর লাশ রেললাইনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি