প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী মারা গেছেন। গতকাল সোমবার সকালে টঙ্গী রেলস্টেশনের আউটার সিগন্যালের উত্তর পাশে এ ঘটনা ঘটে। টঙ্গী রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, সকালে ট্রেনে কাটা পড়ে ওই নারী (৪০) ঘটনাস্থলেই মারা যান। পরে রেলওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত নারীর পরনে গোলাপি কামিজ ছিল। তাঁর মাথার চুল ছোট। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।