ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় গতকাল সোমবার কলকাতা থেকে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তাঁর নাম নয়ন কুমার কর্মকার (২০)। তিনি জেলার মিরপুর উপজেলার হালশা গ্রামের হারান কুমার কর্মকারের ছেলে। নয়ন কুষ্টিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। গতকাল বেলা ১টা ১৫ মিনিটের দিকে পোড়াদহ স্টেশন থেকে এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। পোড়াদহ রেলওয়ে থানার উপপরিদর্শক পলাসুর রহমান বলেন, লাইনের মাঝে দাঁড়িয়ে নয়ন ট্রেন থামানোর চেষ্টা চালান। এতে তাঁর মৃত্যু হয়। নয়ন মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁর বাবার কাছে দেওয়া হয়েছে।