ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল ধলেশ্বরী মেইল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক তরুণ (১৮) নিহত হয়েছেন। বিকেলে পৌর শহরের তালুকদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ও সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সূত্র জানায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনগামী ধলেশ্বরী মেইল ট্রেনটি সরিষাবাড়ী স্টেশন থেকে গতকাল বিকেল পাঁচটায় ছেড়ে যায়। শহরের তালুকদার বাড়ির সামনে পৌঁছালে ট্রেনটির ছাদ থেকে অপর বগিতে যাওয়ার সময় পা ফসকে দুই বগির মাঝখানে পড়ে যান ওই তরুণ। এতে ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইয়ার আলী বলেন, লাশটি সন্ধ্যা সাতটায় উদ্ধার করা হয়েছে।