ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সকাল পৌনে সাতটার দিকে টঙ্গীর মধুমিতা এলাকায় ঢাকা-টঙ্গী রেললাইনে এ ঘটনা ঘটে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, সকালে টঙ্গীর মধুমিতা এলাকায় ফজরের নামাজ পড়ে ওই বৃদ্ধ (৬০) ঢাকা-টঙ্গী রেললাইনের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। একপর্যায়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর পরিচয় পাওয়া যায়নি।