ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণখান এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪২) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, সকাল ছয়টার দিকে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যান। লোকটির পরনে ছিল ডোরাকাটা লুঙ্গি ও খয়েরি রঙের শার্ট। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।