ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রেনে কাটা পড়ে আবদুর রশিদ খান (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদু রশিদ ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের লালু খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রশিদ সকালে মাথায় ও কানে মাফলার বেঁধে হাঁটছিলেন। একপর্যায়ে চাপিয়া এলাকায় হেঁটে ট্রেন লাইন পার হওয়ার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ট্রেনে কাটা পড়ে আবদুর রশিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস প্রথম আলোকে বলেন, সকালে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ একজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহত ব্যক্তির স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে গেছেন।