ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার পথে গতকাল সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের পাটনিবাঁধা সেতুর কাছে যমুনা এক্সেপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে জাহাঙ্গীর শেখ (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের মোগবুলের দোকান নবুওছিমদ্দিনপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে একটার দিকে জাহাঙ্গীর শেখ বাইসাইকেল নিয়ে পাটনিবাঁধা রেলসেতুর কাছে রেললাইনসংলগ্ন তাঁর শ্বশুর মানিক শেখের বাড়ি যাচ্ছিলেন। পথে রেললাইন পার হওয়ার সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা দৌলতদিয়াঘাটগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটির নিচে পড়ে যান। এতে তাঁর হাত-পা ও মাথা কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।