ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর রেলওয়ে স্টেশনের দক্ষিণে রেলগেট এলাকায় ভোলানাথ মহন্ত (৬০) নামের এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। ভোলানাথের বাড়ি রেলওয়ে স্টেশন-সংলগ্ন বগুড়ার আদমদীঘি উপজেলার চকজান গ্রামে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া বলেন, গতকাল দুপুরে রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে পড়েন ভোলানাথ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|