প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের আমিন বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে পার্বতীপুর থেকে ট্রেনটি চিলমারী যাচ্ছিল। পথে আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম আমিন বাজার এলাকার আবদুর রহমানের ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, নিহত রফিকুল ইসলাম মানসিক রোগী ছিলেন। বাড়ির পাশের রেললাইন পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।