প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের সি কে ঘোষ রোড এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ট্রেনে কাটা পড়ে জয়ন্তী রাণী (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জয়ন্তী ময়মনসিংহ শহরের ডি বি রোড এলাকার বাসিন্দা ছিলেন। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়ন্তী রাণী প্রতিদিন সকালে হাঁটতেন। গতকাল সকালে হাঁটার সময় সি কে ঘোষ রেলক্রসিং-সংলগ্ন এলাকা ধরে হেঁটে স্টেশনের দিকে আসছিলেন। এ সময় পেছন থেকে জামালপুরগামী একটি ট্রেন এলেও তিনি শুনতে পাননি। এ জন্য ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আবদুল আহাদ খান বলেন, নিহত জয়ন্তী রানী কানে কম শুনতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।