ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক (২৭) নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে শহরের অদূরে বানিয়াপাড়া এলাকায় সৈয়দপুর-পার্বতীপুর রেললাইনের গিরিয়া সেতু থেকে লাশটি উদ্ধার করা হয়। সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মো. ইসরাইল হোসেন জানান, সকালে ওই এলাকায় রেললাইনের গিরিয়া সেতুর ওপর ও নিচে দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করে।