ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে উল্লাপাড়া রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শাহজাহান আলী (২৫)। তিনি উল্লাপাড়া উপজেলার বাবলাপাড়া মহল্লার কায়েম মুন্সীর ছেলে। সিরাজগঞ্জ জিআরপি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাফিল উদ্দিন জানান, গতকাল ভোরে নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া রেলস্টেশনের বাইরের সিগন্যালে এসে পৌঁছে। একই সময় রেললাইন অতিক্রম করতে গিয়ে ওই ট্রেনের নিচে কাটা পড়ে শাহজাহান আলী ঘটনাস্থলেই মারা যান। সকালেই তাঁর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নাফিল উদ্দিন আরও জানান, এ ব্যাপারে জিআরপি থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।