ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত ছয় দিনে বনানীতে ট্রেনে কাটা পড়ে মোট তিনজনের মৃত্যু হলো।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, বনানী রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর দিয়ে ওই যুবক হাঁটছিলেন। এ সময় কমলাপুর থেকে জয়দেবপুরগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর পরনে ছিল চেক শার্ট ও খয়েরি রঙের ফুল প্যান্ট। নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। তাঁর লাশ ঢাকা রেলওয়ে থানায় রাখা হয়েছে।

একই এলাকায় গত শনিবার সকাল আটটার দিকে অজ্ঞাত আরও দুই ব্যক্তি মারা যান।